২৩ মে থেকে শুরু ৪২তম বিসিএসের ভাইভা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৫, ২০২১, ০৭:০০ পিএম

২৩ মে থেকে শুরু ৪২তম বিসিএসের ভাইভা

আগামী ২৩ মে থেকে ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (৫ মে) পিএসসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ২২ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। সাক্ষাৎকারপত্রটি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা থাকবে। সেখান থেকে মৌখিক পরীক্ষার প্রার্থীরা সাক্ষাৎকারপত্রটি ডাউনলোড করতে পারবেন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়।  গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশগ্রহণ করে এবং উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।

Link copied!