জুন ১৩, ২০২২, ০২:৪৮ পিএম
২০২২-২৩ অর্থবছরের জন্য ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই বাজেটের অনুমোদন দেওয়া হয়।
ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ সভায় প্রস্তাবিত বাজেট পেশ করেন। ১৬ জুন সিনেটের বার্ষিক অধিবেশনে বাজেট উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, গত বছর এ বাজেটের পরিমাণ ছিল ৮৩১ কোটি ৭৯ লাখ টাকা।