চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৬:০৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সংগৃহীত ছবি

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে ঠিক কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি।

রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এর আগে ২০১৯ সালের ১৪ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্র। পরে গেল বছরের আগস্টে ৪২৫ জনে পূর্ণাঙ্গ কমিটি করা হয়। এরপর থেকে দফায় দফায় সংঘর্ষে জড়ায় সংগঠনটির নেতাকর্মীরা।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হয়। আর এর ঠিক দুইদিন পরই এলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ঘোষণা।

Link copied!