এপ্রিল ১, ২০২৪, ০৮:১০ এএম
বুয়েটে রাজনীতিতে বাধা নেই মর্মে হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) সত্যপ্রসাদ মজুমদার জানিয়েছেন, ‘আদালতের রায় আমাদের মানতে হবে।’
সোমবার (১ এপ্রিল) দুপুরে এ কথা বলেন তিনি। একই সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান বুয়েটের ভিসি। নিশ্চিত করেন, বুয়েটের পরীক্ষার তারিখ পুনর্বিন্যাস করা হবে। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় তাদের নিয়মে চলে। কিন্তু কোর্টের আদেশ আমাদের শিরোধার্য।’
সত্যপ্রসাদ বলেন, ‘ক্যাম্পাসে রাজনীতি করতে হলে শিক্ষক এবং ছাত্রদের মতামতের প্রয়োজন রয়েছে। তারা যদি মতামত দেয় তাহলে বুয়েটে ছাত্র রাজনীতি ফিরবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের রুলস-রেগুলেশন তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী ওই শিক্ষার্থীকে (ইমতিয়াজ রাব্বী) বহিষ্কারের কথা ছিল। কিন্তু আমরা তাকে বহিষ্কার করিনি। যখন আমরা শুনলাম কেন্দ্রীয় কমিটিতে তার নাম এসেছে, তখন তাকে নাম প্রত্যাহারের জন্য বলা হয়েছিল।