২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২৪, ১১:০০ এএম

২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৮ জুলাই থেকে অনুষ্ঠেয় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে এরই মধ্যে সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউট ও সিটি করপোরেশন এলাকার সব প্রাথমিক স্কুলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

Link copied!