এক ডোজ টিকা নেওয়ার শর্তে ঢাবির হল খুলবে ৫ অক্টোবর

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২১, ১০:৪০ এএম

এক ডোজ টিকা নেওয়ার শর্তে ঢাবির হল খুলবে ৫ অক্টোবর

অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ৫ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় ওই দিন থেকে শিক্ষার্থীদের হলে ওঠানোর সুপারিশ করা হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির একাধিক সদস্য। এই বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.. আখতারুজ্জামান।

এছাড়া শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও বিভাগগুলোর সেমিনার লাইব্রেরি খুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘প্রভোস্ট কমিটি যেসব সুপারিশ করেছে, সেগুলো আমরা আগামীকাল ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করব।’

তিনি আরও বলেন, ‘শিগগির বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভা আহ্বান করা হবে। সেখানে বিশ্ববিদ্যালয় খোলার তারিখসহ এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

Link copied!