কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কখন?

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২১, ১২:০৭ এএম

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কখন?

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি মাসের ২৬ তারিখ থেকে শুরু করে জুলাইয়ের মধ্যে শেষ করা হবে এসব ভর্তি পরীক্ষা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এসব তারিখ ঠিক করা হয়েছে। পরিষদের সভাপতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য মোহাম্মদ রফিকুল আলমসহ বৈঠকে উপস্থিত একাধিক সূত্র দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেডিকেল

মেডিকেলের এমবিবিএসের ভর্তি পরীক্ষা হবে ২ এপ্রিল এবং ডেন্টালের পরীক্ষা হবে ৩০ এপ্রিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়

এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে ক উনিট দিয়ে যা ২১ মে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর ২২ মে ’খ’ ইউনিটের পরীক্ষা, ২৭ মে ’গ’ ইউনিটের পরীক্ষা এবং ২৮ মে  ’ঘ’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে। সবশেষে ৫ জুন অনুষ্ঠিত হবে ’চ’ ইউনিটের পরীক্ষা। সবশেষে ইউনিটের পরীক্ষা সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যলয় (বুয়েট)

এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জুন।

চুয়েট, কুয়েট ও রুয়েট

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১২ জুন অনুষ্টিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সাাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জুন মাসের ৩ তারিখ থেকে ২০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। মাঝখানে ১৯জুন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারিত হয়নি।

সাত কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিদ্যালয় , গাজীপুর, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৯মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেরিটাইম, অ্যাভিয়েশন ও টেক্সটাইল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪থেকে ৫জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২৭জুন, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১৮জুন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষা হবে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি।

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে সম্মত হওয়া ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯জুন থেকে ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল আলম বলেন, ভর্তি পরীক্ষার জন্য ১৯ জুন, ২৬ জুন, ৩ জুলাই ও ১০ জুলাই এই চারদিন প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়েছে।

উপাচার্য জানান, তিন ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য একদিন সময় বাড়তি রাখা হয়েছে। অন্য কোন বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের ভর্তি পরীক্ষার দিন মিলে গেলে বিকল্প দিনটি ভর্তি পরীক্ষার জন্য ব্যবহার করা হবে।

২০টি বিশ্ববিদ্যালয় হলো 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Link copied!