ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৮:০৯ পিএম
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে সম্মত হওয়া ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ জুন থেকে ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার জন্য ১৯ জুন, ২৬ জুন, ৩ জুলাই ও ১০ জুলাই এই চারদিন প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়েছে।
উপাচার্য জানান, তিন ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য একদিন সময় বাড়তি রাখা হয়েছে। অন্য কোন বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের ভর্তি পরীক্ষার দিন মিলে গেলে বিকল্প দিনটি ভর্তি পরীক্ষার জন্য ব্যবহার করা হবে।