জাবির ‘এ' ইউনিটে পাশের হার ৫০ শতাংশ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২২, ১০:৫৪ পিএম

জাবির ‘এ' ইউনিটে পাশের হার ৫০ শতাংশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ অধিভুক্ত ‘এ' ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। পাশের হার ৫০ শতাংশ।

বুধবার (৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

বিস্তারিত ফলাফল ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইট juniv-admission.org থেকে পাওয়া যাবে। এছাড়া জাবির বিভিন্ন ইউনিটের নোটিশ বোর্ড এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের ওয়েবসাইটে সংরক্ষিত মোবাইল নাম্বারে এসএমএস’র মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

ডিন অফিস সূত্রে জানা যায়,'এ' ইউনিটের পরীক্ষায় ৪৬৬টি আসনের বিপরীতে ৭৬ হাজার ৩০৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করলেও অংশগ্রহণ করেন ৬১ হাজার ৫৩৪ জন।এতে উত্তীর্ন হয়েছে ৩৩ হাজার ৯২০ জন যার মাঝে ছেলে ২২ হাজার ৯২৭ এবং মেয়ে ১০ হাজার ৯৯৩ জন। পূর্নমান ১০০ এর মধ্যে ছেলে ও মেয়েদের মাঝে সর্বোচ্চ নম্বর যথাক্রমে ৮৭.৪০ ও ৮৪.৪০। পরীক্ষা শেষে অন্যান্য অনুষদের ন্যায় এই ইউনিটেও মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।এছাড়া ও শিফট ভেদে পাশের হার, 'শিফট ভিত্তিক পাশের হার ১২.৬৯ থেকে ১৭.৪৪ শতাংশ।'

প্রসঙ্গত, রবিবার (২ আগস্ট) ছয় শিফট এবং সোমবার (৩ আগস্ট) একটি শিফটে জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮১ শতাংশ।

Link copied!