নভেম্বর ২, ২০২১, ০৪:১৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ (স্নাতক) সম্মান ভর্তি পরীক্ষার খ-ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৬ শতাংশ শিক্ষার্থী। মঙ্গলবার (০২ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, খ-ইউনিটের ২৩৭৮ আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ৪১,৫২৪ জন শিক্ষার্থী। পাশ করেছেন ৭,০১২ জন, শতাংশের হিসেবে ১৬.৮৯%। এই ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিলো ৪৭,৬৪০ জন।
ফলাফল জানবেন যেভাবে
খ-ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ ছাত্র/ছাত্রী তার উচ্চমাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর: মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।
এছাড়া, আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU KHA টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।
পাশকৃত সকল ছাত্র/ছাত্রীদের আগামী ০৮ নভেম্বর, ২০২১ বিকাল ৩:০০ টা হতে ১৫ নভেম্বর, ২০২১ বিকাল ৪:০০ টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ০৩ নভেম্বর, ২০২১ হতে ০৯ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।
এছাড়াও ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ০৩ নভেম্বর, ২০২১ হতে ০৯ নভেম্বর, ২০২১ পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
উল্লেখ্য, বুধবার (০৩ নভেম্বর) 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।