ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ: প্রতিযোগিতার জন্য আলোকচিত্র আহ্বান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১১, ২০২১, ১২:৫১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ: প্রতিযোগিতার জন্য আলোকচিত্র আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্যাটাগরিতে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে মঙ্গলবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি ক্যাম্পাসের পরিবেশ, ক্যাম্পাসের জীববৈচিত্র্য, বিভিন্ন উৎসব, সাংস্কৃতিক উপাদান, শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক জীবন, খেলাধুলা, নান্দনিক ও ঐতিহাসিক স্থাপনা, প্রার্থনা-উপাসনা, সমাজসেবা, বিভিন্ন দিবস, গণতান্ত্রিক ও সামাজিক আন্দোলন, ইতিহাস ও ঐতিহ্য— এগুলোই হতে হবে ছবির বিষয়। প্রতিটি ছবিতে ক্যাপশন থাকা বাধ্যতামূলক ও প্রযোজ্য ক্ষেত্রে ছবির বিবরণ দিতে হবে। ছবির রেজুলেশন দৈর্ঘ্যে সর্বোচ্চ ১৫০০ পিক্সেল ও প্রস্থে সর্বোচ্চ ১ হাজার পিক্সেল। ছবির সফট কপি JPGE ফরম্যাটে অথবা হার্ড কপি সর্বনিম্ন ৫ ইঞ্চি ৭ ইঞ্চি সাইজে প্রিন্ট করে জমা দিতে হবে। সফট কপির ক্ষেত্রে ছবির ফাইলের সর্বোচ্চ সাইজ ২ মেগাবাইট।

প্রত্যেক ছবির সফট কপি অংশগ্রহণকারীর নাম, ফোন নম্বর ও ক্যাপশন দিয়ে রিনেম করে জমা দিতে হবে। এছাড়া আলাদাভাবে অংশগ্রহণকারীর ক্যাটাগরি (বর্তমান/সাবেক শিক্ষার্থী), নাম, শিক্ষাবর্ষ, বিভাগ/ ইনস্টিটিউট ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। ছবির হার্ড কপি পাঠানোর সময় খামের ওপর অবশ্যই ‘ঢাকা বিশ্ববিদ্যালয়: শতবর্ষের আলোকচিত্র প্রতিযোগিতা’ কথাটি ও ক্যাটাগরি উল্লেখ করতে হবে। ছবি আগামী ৮ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে du100photography@du.ac.bd ইমেইলে অথবা জনসংযোগ দপ্তর, কক্ষ ২০৯, প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ১০০০- এ ঠিকানায় পাঠাতে হবে।

Link copied!