ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে ১৫৩ স্বর্ণপদক

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৭, ২০২২, ০৩:৫৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে ১৫৩ স্বর্ণপদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে ১৫৩টি স্বর্ণপদক প্রদান করা হবে। এছাড়া ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রি দেওয়া প্রদান করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তনে আগামী শনিবার অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে শুরু হবে সমাবর্তনের মূল আয়োজন। এবারের সমাবর্তনপ অংশগ্রহন করবেন ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মূল অনুষ্ঠানে যুক্ত থাকবেন ২২ হাজার ২৮৭ জন।

অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সমাবর্তনে যুক্ত হবেন। ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের মাঠে প্রজেক্টরের মাধ্যমে তাদের জন্য আলাদাভাবে আয়োজন করা হবে।

Link copied!