ঢাবি ভর্তি পরীক্ষায় জিপিএ নম্বরে নতুন নিয়ম

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২১, ০৬:১২ পিএম

ঢাবি ভর্তি পরীক্ষায় জিপিএ নম্বরে নতুন নিয়ম
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপরে থাকছে মাত্র ২০ নাম্বার। আগে এক্ষেত্রে নাম্বার ছিল ৮০। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিন'স কমিটির সভাৃয় ওই পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান এ তথ্য দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
 
বৈঠকের পর অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বলেন, আজকের মিটিংয়ে পরীক্ষার নম্বর বন্টনের প্রক্রিয়ায় পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নাম্বার থাকবে। এরমধ্যে বহুনির্বাচনী অংশে ৬০ নাম্বার এবং লিখিত অংশে ৪০ নাম্বার থাকবে। আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ’র উপরে বরাদ্দ থাকবে ২০ নাম্বার। 
 
প্রসঙ্গত, ২১ মে ক ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত ২২ মে, গ ইউনিটের পরীক্ষা ২৭ মে, ঘ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও চ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
 
 
Link copied!