ঢাবি ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২২, ১২:৩৩ পিএম

ঢাবি ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'চ' ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ২৪১ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল ১১টায় এই ফল প্রকাশ করা হয়।

এ বছর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬ হাজার ১৫৬ জন। পাস করেছেন মাত্র ২৪১ জন শিক্ষার্থী। এতে আসন রয়েছে ১৩০টি।

যেভাবে ফলাফল জানা যাবে

‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থী তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারবেন।

তাছাড়া আবেদনকারী বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে DU CHA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।

Link copied!