তিন বছর ধরে ক্লাস করে আসা ঢাবির সেই ভুয়া শিক্ষার্থী আটক

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২২, ০৯:১৭ পিএম

তিন বছর ধরে ক্লাস করে আসা ঢাবির সেই ভুয়া শিক্ষার্থী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী না হয়েও তিন বছর ধরে ক্লাস করে আসছেন সাজিদ উল কবির নামে এক ভুয়া শিক্ষার্থী। বুধবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষায় অংশ নেন। সন্দেহজনক হলে তাকে জিজ্ঞেস করা হয়। পরে সাজিদকে শাহবাগ থানায় হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

শিক্ষার্থীরা জানান, সাজিদ উল কবির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। অথচ আমাদের সঙ্গে ক্লাস করেছে। যা প্রশাসন শনাক্ত করতে পারেনি। এমনকি শিক্ষা সফরেও সাজিদ গিয়েছেন। তার আসল পরিচয় পেয়ে হতবাক সবাই।

২০১৮-১৯ সেশনের হাসানুজ্জামান নামে এক শিক্ষার্থী বলেন, গত তিন বছর ধরে সাজিদকে আমরা সহপাঠী ভাবছি। ক্লাস করা, শিক্ষা সফর ও আড্ডা দিয়েছি। আজকে দেখলাম- সে বৈধ শিক্ষার্থী নয়। এভাবে অবৈধ শিক্ষার্থী ক্লাস করলে বিভিন্ন সময়ে বৈধ শিক্ষার্থীর সমস্যা হতে পারে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী বলেন, সাজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। এরপরও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা দিতে আসে। কিন্তু সে যে রোল নম্বর পরীক্ষা দিচ্ছে, সেটা তার নয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে সাজিদ জানায়, ঢাবিতে ভর্তি পরীক্ষা দিলেও চান্স পায়নি। তার ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বে। তাই অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে তিন বছর ধরে ক্লাস করছে।

Link copied!