বাবার পর ছেলেও পেলেন নোবেল, কে এই সোভ্যান্তে পাবো?

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩, ২০২২, ০৮:৫৮ পিএম

বাবার পর ছেলেও পেলেন নোবেল, কে এই সোভ্যান্তে পাবো?

চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে এককভাবে নোবেল পুরষ্কার পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সাভান্তে পাবো। সোমবার মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, সাভান্তের বাবা বায়োকেমিস্ট সুনে বার্গস্ট্রোমও নোবেল পুরষ্কার পান। তিনি ১৯৮২ সালে নোবেল পুরস্কার (ভাগ করে) পেয়েছিলেন।

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, মূলত আদিম মানুষের জিনোম উদঘাটন ও মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য তাকে এ নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

বিলুপ্ত মানুষ ও আধুনিক মানুষের মধ্যে যোগসূত্র প্রকাশ করার জন্য একটি সম্পূর্ণ নিয়ান্ডারথাল জিনোম সিকোয়েন্স আবিষ্কারই পাবোর গবেষণার মূল অর্জন। এই গবেষণার মাধ্যমে তিনি আগের অজানা একটি মানব প্রজাতির অস্তিত্বের বিষয়ে বিস্তারিত তথ্য সামনে এনেছেন। বিজ্ঞানের ভাষায় যা ডেনিসোভানস নামে পরিচিত।

সাভান্তে পাবোর জন্ম সুইডেনের স্টোকহোমে, ১৯৫৫ সালের ২০ এপ্রিল। সাভান্তে পাবো ১৯৮৬ সালে উপসালা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। পরবর্তীতে তিনি জুরিখ বিশ্ববিদ্যালয় ও পরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলেতে পোস্টডক্টরাল সম্পন্ন করেন। ১৯৯০ সালে তিনি জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত হন।

গবেষক পাবো ১৯৯৯ সালে ‘বিবর্তনীয় নৃবিজ্ঞান’- এর জন্য পাবো ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট, লিপজিগ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি সেখানেই কর্মরত আছেন। এছাড়া ২০২০ সাল থেকে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে।

Link copied!