মেডিক্যাল রোবোটিক্সে এমআইএস গ্লোবাল চ্যাম্পিয়ান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২১, ০৬:২৯ পিএম

মেডিক্যাল রোবোটিক্সে এমআইএস গ্লোবাল চ্যাম্পিয়ান

যুক্তরাজ্য রোবোটিক্স এন্ড অটোনোমাস সিস্টেম (ইউকেআরএএস) নেটওয়ার্কের পৃষ্ঠপোষকতায় ‘মেডিকেল রোবটিক্স ফর কন্টাজিয়াস ডিজিস চ্যালেঞ্জ ২০২০’ (আবেদন বিভাগ) এ মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) ছাত্রদের একটি দল চ্যাম্পিয়ন হয়।

ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন আয়োজিত অত্যন্ত মর্যাদাপূর্ণ বিশ্বজনীন এই প্রতিযোগিতার অনলাইন পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত ০৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়। অন্য দুই বিজয়ী প্রতিষ্ঠান হচ্ছে যুক্তরাষ্ট্রের জনহপকিন্স বিশ্ববিদ্যালয় (উদ্ভাবনবিভাগ) এবং যুক্তরাজ্যের লীডস বিশ্ববিদ্যালয় (ডিজাইন বিভাগ)। এমআইএসটির এই দলটি ‘ইউভিসি পার্জ ভি’ নামের একটি ইউভিসি ডিসইনফেক্ট রোবট প্রস্তুত করে। বিজয়ী দল হিসেবে এমআইএসটির দলটি ৫ হাজার ব্রিটিশ পাউন্ড প্রাইজ মানি অর্জন করেছে। 

Link copied!