সাত কলেজ জীবিত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৪:৪২ পিএম

সাত কলেজ জীবিত

নির্ধারিত সূচি অনুয়ায়ি পরীক্ষার দাবিতে গতমঙ্গলবার বিকেল থেকেই আন্দোলন করছিল ঢাবি অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরা। আন্দোলনের প্রেক্ষিতে আজ বিকেলেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত দেয় শিক্ষা মন্ত্রণালয়। আর এই ঘোষণা শোনার পরই উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। ‘জীবতরে জীবিত সাত কলেজ জীবত’ স্লোগানে উল্লাসে মেতে উঠে তারা।

সকালে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করলেও দুপুর নাগাদ পুলিশের সাথে সাইন্সল্যাব মোড়ে মুখোমুখি হতে হয় তাদের। সেখানে সতর্ক অবস্থান কর্মসূচীও চালায় তারা। অবশেষে তাদের আন্দোলনের মুখে প্রশাসন সব দাবি মেনে নিতে বাধ্য হয়।

ঘোষণা শোনার পরপরই শিক্ষার্থীরা উল্লাস করতে থাকে। সাইন্সল্যাব থেকে জীবিতরে জীবিত সাত কলেজ জীবিত, জিতেছে জিতেছে সাত কলেজ জিতেছে নানা স্লোগান দিয়ে নীলক্ষেতের আনন্দ মিছিল করে। আনন্দ মিছিলে শিক্ষার্থীরা সরকারকে তাদের দাবি মেনে নেয়ার জন্য ধন্যবাদ জানায়।

https://www.youtube.com/watch?v=6XB3_6q_m0w

এদিকে সাত কলেজ শিক্ষার্থীদের দাবির বিষয়ে আজ সন্ধ্যা ৬টায় সভা হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দুপুরেই শুরু হয়। সভায় চলমান পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

ভার্চুয়ালি এ সভায় যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাত কলেজের সমন্বয়কসহ কলেজের অধ্যক্ষরা।

Link copied!