২২ ফেব্রুয়ারী খুলছে ঢাবির ক্লাসরুম

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২২, ১২:৩৩ পিএম

২২ ফেব্রুয়ারী খুলছে ঢাবির ক্লাসরুম

২২ ফেব্রুয়ারী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৩ জানুয়ারী বৈঠক করে ৬ ফেব্রুয়ারী অব্দি  ক্লাস বন্ধ ঘোষণা করে। পরে ছুটি বাড়িয়ে ২১ ফেব্রুয়ারী অব্দি করা হয়। 

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাস শুরুর পাশাপাশি নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, ২২ তারিখ থেকে প্রথম বর্ষের সশরীরে ক্লাস নেওয়া শুরু হবে। এরপর ক্রমান্বয়ে বাকি বর্ষের ক্লাস শুরু হবে।

Link copied!