ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৩:৫৪ পিএম
২২ ফেব্রুয়ারী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলোতে স্বশরীরে উপস্থিত হয়ে ক্লাস করতে হবে। করোনার পরিস্থিতির কারণে দীর্ঘদিন অনলাইনে ক্লাস চলে। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনার্সের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।