‘প্রয়োজন ছাড়া ক্যাম্পাসে আসবেন না’

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৬, ২০২১, ০৮:৩৪ পিএম

‘প্রয়োজন ছাড়া ক্যাম্পাসে আসবেন না’

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিনা প্রয়োজনে কোন বহিরাগত অবস্থান করতে পারবেন না। মঙ্গলবার সন্ধ্যায় (১৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী এ কথা জানিয়েছেন।

বিনা প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগতরা অবস্থান করতে পারবেন না বলে জানিয়ে গোলাম রাব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতরা যেন অবস্থান করতে না পারেন সেজন্য গত রবিবার (১৪ নভেম্বর) রাত থেকে অভিযান চালানো হচ্ছে’। শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বজায় রাখতে এ অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

প্রক্টর আরো বলেন, 'আমাদের ক্যাম্পাস অনেক ছোট। বহিরাগতদের অনুরোধ করছি, প্রয়োজন ছাড়া কেউ যেন ক্যাম্পাসে অবস্থান না করেন। কারো প্রয়োজন থাকলে একাধিকবার ক্যাম্পাসে আসতে পারবেন।’

এসময়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাদকমুক্ত রাখতেও অভিযান চালানো হচ্ছে বলে জানান প্রক্টর। এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

Link copied!