রাজধানীর তেজগাঁওয়ে এলেনবাড়িতে একটি সরকারি স্টাফ কোয়ার্টারের গ্যারেজের প্রাইভেটকার থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের দুজনই বিবস্ত্র অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বুধবার সকালে তেজগাঁও থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাইভেট কার থেকে বিবস্ত্র অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার এসএসএফের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। বর্তমানে মরদেহ দুটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিএমপির তেজগাঁও জোনের এই উপ-কমিশনার।
এদিকে তেজগাঁও থানা পুলিশ সূত্র জানায়, মৃত পুরুষের নাম দেলোয়ার হোসেন (৫৩)। তার বাড়ি নড়াইলের লোহাগড়ায়। অন্যদিকে, মৃত ওই নারীর নাম মৌসুমী আক্তার রানি (৪২)। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়।
তেজগাঁও থানা পুলিশ আরও জানায়, দুজনের মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। প্রাইভেটকারে তারা হয় অক্সিজেনের অভাবে মারা গেছেন অথবা উত্তেজক কিছু সেবন করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে তেজগাঁও থানা পুলিশ।