গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৫:৩১ এএম

গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার(১৯ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে এখনও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, সকাল ৬টার সময় গাজীপুরে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের  টাঙ্গাইল মুখী সার্ভিস লেনে একটি ট্রাক ব্যাটারী চালিত অটোরিকশার পিছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক সহ পাঁচজন গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে আহতদের তিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি।

Link copied!