বাড্ডার ডিআইটি রোডে বিস্ফোরণ, নিহত ১

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩০, ২০২৪, ০৩:১৮ এএম

বাড্ডার ডিআইটি রোডে বিস্ফোরণ, নিহত ১

সংগৃহীত ছবি

রাজধানীর বাড্ডা এলাকায় একটি ৩ তলা ভবনের নিচ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে বাড্ডার ৪নং ডিআইটি রোডে বিস্ফোরণের ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৩ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ভবনটির নিচ তলায় ঘটনাটি ঘটেছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

তালহা আরও জানান, প্রাথমিকভাবে সম্ভাব্য কারণ হিসেবে গ্যাস সিলিন্ডার লিকেজ মনে করা হচ্ছে। তবে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।

বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানান তিনি।

Link copied!