ডিসেম্বর ৬, ২০২৩, ০৯:১৫ এএম
ছবি: পিএমও
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি অনৈতিক কার্যক্রম করছেন। প্রধানমন্ত্রী ও কার্যালয়ের ওই ব্যক্তির কোনো সম্পর্ক নেই বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং থেকে পাঠানো বিশেষ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বুধবার (৬ ডিসেম্বর) এই বিজ্ঞপ্তি দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের মৃত রহমত উল্যাহর ছেলে মো. জাহাঙ্গীর আলম নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতে বলা হয়েছে।