তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩১, ২০২৩, ১১:০২ এএম

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে বুধবার (৩০ আগস্ট) চলন্ত ট্রেনের ধাক্কায় ৪৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবক হাকিম রারি ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

রেলওয়ের কর্মচারী শাজাহান মিয়া জানান, পথচারী ও রেলওয়ের কর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহতের পকেটে তিতাস গ্যাস কোম্পানির একটি আইডি কার্ড পাওয়া গেছে বলেও জানান তিনি।

Link copied!