বাংলাদেশের ‘সংগীতের জাদুকর’

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২১, ১২:০৭ পিএম

বাংলাদেশের ‘সংগীতের জাদুকর’

বাংলাদেশের স্বনামধন্য সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খানের জন্মদিন আজ ৩ মার্চ। বাংলাগানের জগতের অন্যতম এই নক্ষত্রকে বাংলাদেশের ‘সংগীতের জাদুকর’ বলে অভিহিত করা হয়। অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। সংগীত সাধনাতেই গুণী এই মানুষটি পার করেছেন জীবনের ৬০টি বছর। এখনও চালিয়ে যাচ্ছেন বিশুদ্ধ গানের সুরসৃস্টির কাজ।  

শেখ সাদী খান ১৯৫০ সালের ৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামের এক সঙ্গীত সমৃদ্ধশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা উপমহাদেশের বিখ্যাত সুর সাধক ওস্তাদ আয়েত আলী খাঁ। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার চাচা।

শেখ সাদি খানের সুর করা গানের সংখ্যা প্রায় চার হাজার। জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে’, ‘তোমার চন্দনা মরে গেছে’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘ডাকে পাখি খোল আঁখি’, ‘একি খেলা চলছে হরদম’, ‘কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত’ অন্যতম। গানের সুর দেয়ার পাশাপাশি প্রায় শতাধিক ছবির সঙ্গীত পরিচালনা করেছেন তিনি।সর্বশেষ ২০১৯ সালে শেখ সাদী খান ‘বান্ধব’ ও ‘পদ্মার প্রেম’ সিনেমার সংগীত পরিচালক হিসেবে কাজ করেন।

শেখ সাদী খান দুই বার জাতীয় চলচিআচত্র পুরস্কার ও তিনবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার অর্জন করেন।

 

Link copied!