অনন্ত জলিলকে ‘চাপ দ্য প্রেশার’ না বাড়ানোর আহ্বান রায়হান রাফির

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২২, ০৩:২১ পিএম

অনন্ত জলিলকে ‘চাপ দ্য প্রেশার’ না বাড়ানোর আহ্বান রায়হান রাফির

ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। সিনেমাগুলো হলো  ‘পরাণ’, ‘দিন- দ্য ডে’ ও ‘সাইকো’। তিনটি ছবির মাধ্যমে আবারও প্রেক্ষাগৃহে ভিড় জমছে সিনেদর্শকদের। তবে  মুক্তির পরই সিনেমা গুলো নিয়ে শিল্পীদের মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ি করছেন, একে অপরের দিকে ইঙ্গিত করে নানা কথা বলছেন। তবে সব থেকে বেশি আলোচনায় অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’।

অনন্ত জলিল ‘পরাণ’ সিনেমার একটি নিউজ নিজের টাইম লাইনে শেয়ার দেন। শিরোনাম ছিল ‘হলে পরাণের দর্শক নাই, সোশ্যাল মিডিয়ায় ফাঁকা আওয়াজ’। এটা শেয়ার দেওয়ার পর ‘পরাণ' নির্মাতা রায়হান রাফি একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাপশনে লিখেছেন: ‘শ্রদ্ধেয় বড় ভাই, ছোট ভাইয়ের সিনেমার সাফল্যে এত জেলাসি ফিল করলে তো ‘চাপ দ্য প্রেশার’ বাড়বে। কুল ব্রো!’

ভূঁইফোড় অখ্যাত অনলাইন পত্রিকার ভুয়া নিউজ শেয়ার না করে ‘পরাণ’ দেখে পরাণ ঠান্ডা করে যাওয়ারও আহ্বান জানিয়েছেন রাফি।

joli 2

এখন দেখা যাক, অনন্ত জলিল প্রতিউত্তরে কী বলেন? তবে সিনেমাসংশ্লিষ্টরা এ ধরনের ঘটনায় বিব্রত এবং বিরক্ত। এ নিয়ে সিনিয়র অনেক শিল্পী-পরিচালক তাদের মত ফেসবুকে প্রকাশ করেছেন। 

উল্লেখ, ঈদুল আজহায় দেশজুড়ে দেড়শটির মতো প্রেক্ষাগৃহ খোলা রয়েছে। এর মধ্যে ১৩৪টি হলে চলছে নতুন সিনেমা। ১০৬টি হলে মুক্তি পেয়েছে বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার ‘দিন দ্য ডে’। অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ পেয়েছে ১৭ এবং রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ পেয়েছে ১১টি প্রেক্ষাগৃহ।  

Link copied!