ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৫:২৬ পিএম
বিনোদন জগতে একসাথে কাজ করতে গিয়ে প্রেমের গুঞ্জন নতুন নয়। এমনি প্রেমের গুঞ্জন ওঠে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও অভিনেত্রী ফাতিমা সানাকে নিয়ে। এবার তাঁদের প্রেম নিয়ে মুখ খুলেছেন ফাতিমা।
এ অভিনেত্রী বলেন, ‘এ ধরনের খবর ভীষণ অদ্ভুত! আমার মা টিভি দেখে বলেন, দেখ তোমার ছবি দেখাচ্ছে। তখন আমি বলি, হেডলাইন পড়ে দেখো কী লেখা আছে।’
‘এসব গুজব শুনে প্রথমে খুব বিরক্ত লাগত। নিজেকে বোঝাতাম এসব কী হচ্ছে? কেন হচ্ছে? কিন্তু আমি এখন নিজেকে কিছু বোঝাই না। কারণ আমি এটা বুঝতে পেরেছি, যাই করুন না কেন মানুষ আপনাকে নিয়ে কথা বলবেই।’ বলেন ফাতিমা সানা।
এসব পরিস্থিতি এখন সামলে চলা শিখে গেছেন ফাতিমা সানা। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘কেউ যদি কোনো বিষয়ে আপনাকে দোষারোপ করে তাহলে তাৎক্ষণিকভাবে তাকে গিয়ে বলা উচিত আপনি কি ভাবেন বিষয়টা এমন? আপনি যদি এগ্রেসিভ হন তাহলে সোজাসুজি গিয়ে আক্রমণ করবেন, আর যদি বিনয়ী হন তাহলে সেটা নিয়ে আলোচনা করবেন।’