একের পর এক অভিনয় শিল্পীর আত্মহত্যার ঘটনায় সরগরম টলিউড। পল্লবী, বিদিশা, মঞ্জুষার পর এবার শৈবাল ভট্টাচার্য একই পথে হাঁটলেন। পুলিশের দাবি পেশাগত জীবনে হতাশার দরূন আত্মহননের পথ বেছে নেন এই প্রবীণ অভিনেতা।
শৈবাল ভট্টাচার্য একটা সময় অভিনয় দিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন । বর্তমানে আর তাকে কেউ কাজে নেয় না। যার ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এই অভিনেতা। গতকাল সোমবার মদ্যপ অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করে। পরবর্তীতে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ তার শারীরিক অবস্থা সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় নি।
আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করে। ভিডিওতে শৈবাল ভট্টাচার্যকে বলতে দ্বখা যায়, "আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলাম।এর জন্য আমার স্ত্রী,শাশুড়ী এবং....। " কথা শেষ করতে পারেন না তিনি। ভিডিও শেষ হয়ে যায়। ভিডিওতে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। কথাগুলো অনেক কষ্ট করে বলেন তিনি। তবে প্রশ্ন উঠছে এই ঘটনার জন্য তিনি কি তার স্ত্রী শাশুড়ীকে দায়ী করছেন নাকি না?