অভিনেত্রী পুষ্পিতা পপিকে প্রাণনাশের হুমকি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৭, ২০২২, ০২:২৬ পিএম

অভিনেত্রী পুষ্পিতা পপিকে প্রাণনাশের হুমকি

ঢালিউড নায়িকা পুষ্পিতা পপি এখন আর সিনেমায় অভিনয় করছেন না।  তবে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন তিনি। এই অভিনেত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই অভিনেত্রী যদি আর কখনও এফডিসিতে যাওয়া-আসা করেন, তাহলে তাকে মেরে লাশ গুম করে ফেলা হবে এমনই অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

resize

একদল অজ্ঞাতনামা ব্যক্তিরা পুষ্পিতা পপিকে হত্যার হুমকি দিয়েছে বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে গত ১৩ জুলাই চাঁদপুরের হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। ডায়েরি নম্বর-৬৭০। তবে কারা এই হুমকি দিয়েছেন বিষয়টি উল্লেখ করেননি তিনি।

পুষ্পিতা পপি সাধারণ ডায়েরিতে উল্লেখ্য করেন, তিনি অভিনয় বাদ দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। গত ৩০ জুন চাঁদপুর কোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা কিছু লোক তার গাড়ির গতি রোধ করে। এসময় তাকে বের হয়ে আসতে বলা হয়। তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে, আর কখনও এফডিসিতে যাওয়া আসা করলে প্রাণে মেরে লাশ গুম করে ফেলা হবে তার। এরপর পুষ্পিতা চিৎকার দিলে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় তারা।

বিষয়টি নিয়ে পুষ্পিতা বলেন, ‘এমন ঘটনর পর থেকে শঙ্কিত আমি। বুঝতে পারছি না আমার সঙ্গে এমনটি কেনো ঘটল। আমি নিরাপত্তা চাই।’

photo-1447066621

জাজ মাল্টিমিডিয়ার সুবাদে অভিনয় পা রাখেন পুষ্পিতা পপি। কিন্তু নায়িকা হিসেবে তার পথচলা শুরু হয় ২০১৪ সালে ‘আগে যদি জানতাম তুই হবি পর’ সিনেমায়। ‘পাঙ্কু জামাই’ চলচ্চিত্রে শাকিব খানের প্রথম প্রেমিকা চরিত্রে অভিনয় করেছিলেন পুষ্পিতা পপি।

জানা যায়, এই অভিনেত্রী এখন পর্যন্ত ১১টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এবং সম্পূর্ণ করেছেন ৮টি সিনেমা। আর মুক্তি পেয়েছে ৭টি সিনেমা। ‘কখনও ভুলে যেও না’, ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ‘ঠোকর’, ‘প্রেম হতেই পারে’ ও ‘ফাগুনের আগুন’সহ বেশকিছু সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

1657980072Puspita_Popy

পুষ্পিতা পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূসর কুয়াশা’। সিনেমাটি ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।  ওই বছরই ধর্মীয় কারণে চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপর থেকেই সিনেমায় তাকে আর কাজ করতে দেখা যায়নি।

Link copied!