কিছুদিন থেকেই পেট্রোলের দাম বাড়ছে। অনেকে দাম বাড়ানোর বিষয়ে টুইট বা মন্তব্য করেছেন। কিন্তু সেলিব্রিটিরা বিষয়টি দেখেও চুপ করে থাকতে দেখা যায়। অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমারকে লক্ষ্য করে মহারাষ্ট্র কংগ্রেস প্রধান নানা পটোল হুমকি দিয়েছিলেন যে তারা মহারাষ্ট্রে তাদের ছবির শুটিং করতে পারবে না। কারণ তারা পেট্রোলের দাম বাড়ানো নিয়ে কিছু বলেননি। এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলার সময় নানা বলেছেন, ‘ইউপিএ সরকার থাকাকালে এই অভিনেতারা পেট্রোলের দাম বৃদ্ধির বিরুদ্ধে টুইট করেছিলেন। কিন্তু এবার তারা এ বিষয়ে কিছু বলছেন না।’
নানা আরো বলেছেন, ‘আপনারা দেখেছেন যে মনমোহন সিংহ সরকার যখন ছিল তখন অমিতাভ বচ্চন বা অক্ষয় কুমারই হোক, তারা পেট্রোলের উচ্চ দাম নিয়ে টুইট করতেন। এখন যখন আন্তর্জাতিক ক্রুডের দাম কম, তবুও নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পেট্রোল, ডিজেল এবং এলপিজির দাম বাড়িয়ে দিচ্ছে। তবুও কেন তারা আজ কথা বলছেন না? ইউপিএ সরকার গণতান্ত্রিকভাবে কাজ করেছিল, সেই জন্যই তাদের নিয়ে সমালোচনা করা হতো।’
এ বিষয়ে মহারাষ্ট্র বিজেপি নেতা রাম কদম বলিউড অভিনেতাদের সমর্থনে টুইট করেছেন। তিনি তার টুইটারে লিখেছেন, ‘কংগ্রেস নেতারা দিনে দুপুরে অভিনেতাদের হুমকি দিচ্ছেন। অভিনেতারা কি দেশের উন্নতির জন্য টুইট করে অপরাধ করেছেন? ওই কংগ্রেস নেতাদের কী হয়েছে’? যদিও অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার এখনও তাদের প্রতিক্রিয়া জানাননি।
সূত্র: ইন্ডিয়া টাইমস।