অর্ধ কোটি টাকায় স্বত্ব বিক্রি হয়ে গেলো শুভ-ঐশীর ‘নূর’

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২২, ০৫:৪৩ পিএম

অর্ধ কোটি টাকায় স্বত্ব বিক্রি হয়ে গেলো শুভ-ঐশীর ‘নূর’

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর সাথে ‘নূর’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। শুটিং-এডিটিং শেষ করে ছবিটি জমা পড়েছিল সেন্সর বোর্ডে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সিনেমাটি আটকে দেয় সেন্সর বোর্ড। এবার অর্ধ কোটি টাকায় সিনেমাটির স্বত্ব বিক্রি করে দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান।

জানা যায়, সংশোধন করে সিনেমাটি জমা দেওয়ার আগেই সিনেমাটির স্বত্ব বিক্রি করে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। অর্ধ কোটি টাকায় ‘নূর’ সিনেমার সব ধরনের স্বত্ব কিনে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ অ্যাপ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নির্বাহী প্রযোজক অপূর্ব রায়।

নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ‘নূর’ সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন অভিনেতা আরিফিন শুভ। এটি এই জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে শুভ-ঐশী 'মিশন এক্সট্রিম' নামের একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন।

Link copied!