আবারও একসঙ্গে মৌসুমী-ওমর সানী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২১, ০৩:২৮ পিএম

আবারও একসঙ্গে মৌসুমী-ওমর সানী

আবারও একসঙ্গে পর্দায় আসছেন ওমর সানী ও মৌসুমী। ‘জাগরণ’ নামের সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ওমর সানী। সিনেমাটিতে একটি অতিথি চরিত্রে চূড়ান্ত হয়েছেন মৌসুমী।

সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। আগামী বছরের শুরুর দিকে শুটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। ছিটমহলকে কেন্দ্র করে নির্মীয়মাণ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন।

ওমর সানী বলেন, “বাংলাদেশ সরকারের বড় একটা বিজয় তিনবিঘা করিডর। দীর্ঘদিনের এই ইস্যুটায় ভারতের সঙ্গে একটা সমাধানে পৌঁছেছে আমার দেশ। সেই সময়ের প্রেক্ষাপট নিয়েই গল্পটি তৈরি হচ্ছে। মনের মতো একটি গল্পে কাজ করতে যাচ্ছি।”

সিনেমায় দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দুজন নতুন ছেলেমেয়েকে নেওয়া হবে।

পরিচালক জাহিদ হোসেন বলেন, “আমরা দ্রুত প্রিপ্রোডাকশনের কাজ শেষ করছি। গাজী মাজহারুল ভাই সিনেমার জন্য গান লিখছেন।”

Link copied!