দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিজেই জানিয়েছেন অভিনেতা।
শনিবার টুইটারে এক পোস্টে অক্ষয় লেখেন, “কান ২০২২-এ আমাদের সিনেমাকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার যে আমি করোনা আক্রান্ত হয়েছি। এখন বিশ্রাম নেব।”
এর আগে ২০২১ সালের এপ্রিলে প্রথমবার করোনায় আক্রান্ত হন অক্ষয়। এরপর থেকে সব সতর্কতা মেনে চলা সত্বেও ফের করোনার কবলে এ অভিনেতা। এই পরিস্থিতিতে ভক্তদের উদ্দেশে হাসপাতাল থেকেই টুইট করেন অক্ষয়।