আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া?

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২১, ১১:১০ এএম

আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া?

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন কি দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন? নেট ‍দুনিয়ায় এ নিয়ে চলছে আলোচনা।আরাধ্যার ভাই বা বোনের আগমনের খবর পেতে মরিয়া অনুরাগীরা। আর তারই প্রমাণ নেটমাধ্যমে। অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বর্যার ‘দ্বিতীয় সন্তান’-এর খবর চার দিকে চাউর হয়ে গিয়েছে। কিন্তু সে খবর কি আদৌ সত্যি? উত্তর মেলেনি, কিন্তু নেটাগরিকরা সূত্র খুঁজতে ব্যস্ত। 

গত ২৫ জুলাই ইনস্টাগ্রামে ঐশ্বরিয়া রাই বচ্চনের কয়েকটি ছবি চারদিকে ছড়িয়ে পড়ে। ছবিতে অভিষেক, কন্যা আরাধ্যাও রয়েছেন। সঙ্গে দেখা গিয়েছে, দক্ষিণের সুপারস্টার শরৎকুমার ও তাঁর দুই কন্যাকেও।

কালো লম্বা ড্রেসের সঙ্গে কালো রঙের প্যান্ট পরেছেন ঐশ্বরিয়া। কিন্তু সব ছবিতে পেটের সামনে নিজের হাত রেখেছেন তিনি। তা দেখেই অনুরাগীদের সন্দেহ, নিজের ‘বেবি বাম্প’ লুকিয়ে রাখার চেষ্টা করছেন সাবক এই বিশ্ব সুন্দরী। একটি ছবিতে তিনি সকলের পিছনে দাঁড়িয়েছেন বলে তাঁর পেট দৃশ্যমান নয়। কেউ কেউ দাবি করছেন, লুকিয়ে রাখার চেষ্টা করলেও ‘বেবি বাম্প’ লক্ষ্য করেছেন তারা। অনেকে নেটমাধ্যমে আবার ঐশ্বরিয়াকে মা হওয়ার শুভেচ্ছা জানাতেও শুরু করে দিয়েছেন।

ঐশ্বরিয়া রাই  বলিউডের তারকা অভিনেত্রী। ক্যারিয়ারের মধ্য গগনে যখন বিচরণ করছেন, ঠিক তখনই অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করে সংসারী হন তিনি। ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। ‍২০১১ সালে তাদের কন্যাসন্তান আরাধ্যার জন্ম হয়।

ঐশ্বরিয়া রাই বচ্চন বর্তমানে দক্ষিণী ‘পোনিয়িন সেলভান’-এর জন্য প্রস্ততি নিতে শুরু করেছেন। বিখ্যাত পরিচালক মণি রত্নম পরিচালিত এই  এই ছবিতে তিনি সুপারস্টার শরৎকুমারের বিপরীতে কাজ করবেন ।

ঐশ্বরিয়া কন্যার ৮ বছর
প্রথম সন্তান আরাধ্য বচ্চনের সাথে ঐশ্বরিয়া

গত ২৫ জুলাই যে ছবিগুলি নেটমাধ্যমে দেখতে পাওয়া যায়, সেগুলি শরৎকুমারের বাড়িতেই তোলা। পন্ডিচেরিতে দক্ষিণী সুপারস্টারের সঙ্গে সপরিবারে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী। শরৎকুমারের এক কন্যা সেই ছবিগুলি পোস্ট করেছেন। 

সূত্র: আনন্দবাজার

Link copied!