বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমিই রয়ে গিয়েছি, অন্য কেউ নয়। মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে( বিএফডিসি) অয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই বলছেন অভিনেত্রী নিপুণ।

‘আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপিল বোর্ড নির্বাচিত ঘোষণা করেছে’ জানিয়ে নিপুণ আরও বলেন, “ আমি শপথ নিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসে গিয়েছি। আমার এই সাধারণ সম্পাদকের চেয়ারে বসার সিদ্ধান্তকে বহাল রেখেছে মহামান্য হাইকোর্ট। আমি মহামান্য চেম্বার জজের কাছে আপিল করি; মহামান্য চেম্বার জজ আমার ওপর মহামান্য হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রেখেছে।”

নিপুণ বলেন, “ এই সিদ্ধান্তের মানে হলো, যে যে অবস্থানে ছিল সে সেই অবস্থানেই থাকবে। মহামান্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ চেম্বার জজের আদেশই বহাল রেখেছে। সুতরাং, সাধারণ সম্পাদক হিসেবে আমিই রয়ে গিয়েছি, অন্য কেউ নয়।”
আরও পড়ুন: নিপুণ-জায়েদের পদ নিয়ে হাইকোর্টের রুল শুনানি ২২ ফেব্রুয়ারি

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দাপ্তরিক কাজে কোনো বাধা পাচ্ছেন না জানিয়ে নিপুণ বলেন, “সামনের শুনানি আগামীকাল হবে বলে শোনা গিয়েছিল। তবে সেই শুনানি হবে আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)। অর্থাৎ, সে পর্যন্ত আমার যে দায়িত্ব আমি তা-ই পালন করবো। আদালত যে নির্দেশ দেবে আমরা তা সবাই মেনে নেবো।”
আরও পড়ুন: শিল্পী সমিতির চেয়ারে বসছেন পরাজিতরাই

মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দেওয়া হয়েছে উল্লেখ করে নিপুন আরও বলেন, “আমি আপনাদের কাছে জানিয়ে রাখতে চাই যে, আমি আজ একটি জিডি করেছি বনানী থানায়। গত ১৪ ফেব্রুয়ারি আমি নিজ বাসা থেকে বনানী সুপার মার্কেটে ফুল কিনতে যাই। আমি গাড়ির দরজা খুললে অজ্ঞাতনামা কতিপয় লোক তখন ভিক্ষুক সেজে সাহায্যের জন্য হাত বাড়ায়। আমি কিছু বুঝে ওঠার আগেই তারা ‘মামলা থেকে সরে দাঁড়ান’ বলেই চলে যায়। অর্থাৎ, আমাকে মামলা করা থেকে সরে দাঁড়ানোর জন্য বলা হয়েছে; এবং তা না করলে আমার জন্য সমস্যা হতে পারে।”
আরও পড়ুন: ‘আর কাদা ছোড়াছুড়ি চাই না, মান-সম্মান থাকছে না’

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচনের নিয়ম অনুযায়ি ওইদিনই ফলাফল ঘোষণা করার কথা থাকলেও নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ভোর ৫টার দিকে ওই ফলাফল ঘোষণা করেন।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন রোজিনা

তবে নির্বাচনে জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনলে ৫ ফেব্রুয়ারি সেই পরিপ্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে। পরে নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন।

আপিল বোর্ডের এ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে জায়েদ খান আদালতের দ্বারস্থ হলেগত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

গত ৮ ফেব্রুয়ারি সকালে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন অভিনেত্রী নিপুণ। নিপুণ আক্তারের পক্ষে তার সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ আবেদনটি আদালতে উপস্থাপন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ ফেব্রুয়ারি চেম্বার আদালতে শুনানি হয়। শুনানিতে জায়েদ খানের পক্ষে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ‘স্থিতাবস্থা’ জারি করেছিলেন চেম্বার আদালত। অবশেষে সোমবার চূড়ান্ত রায় দিনে আপিল বিভাগের ফুল বেঞ্চ।