ইন্দিরা গান্ধীর বায়োপিক পরিচালনা করবেন কঙ্গনা রাণৌত

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৪, ২০২১, ০৯:৫২ পিএম

ইন্দিরা গান্ধীর বায়োপিক পরিচালনা করবেন কঙ্গনা রাণৌত

‘ইমার্জেন্সি’ নামক বায়োপিকে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করার কথা ছিল বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত এর। সিনেমাটি পরিচালনা করার কথা ছিল সাই কবীর এর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিনেমায় অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করবেন কঙ্গনা। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার পর এটি হতে যাচ্ছে তার পরিচালিত দ্বিতীয় সিনেমা।

নিজের মাইক্রোব্লগিং সাইটে এ ঘোষণা দিয়ে কঙ্গনা রাণৌত লিখেন, ‘‘ইন্দিরা গান্ধীর বায়োপিক ‘ইমার্জেন্সি’ নিয়ে এক বছরের বেশি সময় কাজ করার পর মনে হয়েছে, এটি আমার চেয়ে কেউ ভালো পরিচালনা করতে পারবেন না। কাজটি নিয়ে আমি যেমন উচ্ছ্বসিত তেমনি, বদ্ধপরিকর।’

পরিচালক সাই কবীরকে ‘টিকু ওয়েডস শেরু’ নামের এক ওয়েব ফিল্ম নিয়ে ব্যস্ত থাকার কারণে ইন্দিরা গান্ধীর বায়োপিক পরিচালনার দায়িত্ব নিজ কাঁধে নিয়েছেন কঙ্গনা।

কঙ্গনার মতে ‘ইমার্জেন্সি’ সিনেমাটিতে ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বের জীবনের অনেক অজানা তথ্য উঠে আসবে।

Link copied!