ঢালিউদের চিত্রনায়কদের মধ্যে নতুন কাজ বা সিনেমা নিয়ে তাকে আলোচনায় থাকতে দেখা না গেলেও ব্যক্তিজীবন ও অন্যান্য প্রসঙ্গে নিয়ে বরাবরই আলোচনায় ছিলেন। তিনি ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান।

জায়েদ খানের নারী প্রসঙ্গ যেন পিছু ছাড়ছে না। এমন কি জায়েদ নিজেও স্বীকার করেছেন, অনেক নারীরা তাকে ফোন করে। তবে এখন আর কোন প্রেমে জড়াতে চান না এই চিত্রনায়ক।
সম্প্রতি কিছু টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারেও নানা মেয়েদের নিয়ে কথা বলেছেন তিনি। তিনি জানান, বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। তার সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় খল অভিনেতা ডিপজল। তিনিও জানান, ভালো পাত্রীর সন্ধানে আছেন তারা।
এদিকে জায়েদ খান বলেন, আমার মনে হয় না, বাংলাদেশের অন্য কোন নায়কের বেলায় মেয়েদের নিয়ে এত আলোচনা হয়েছে। মেয়েরা আমাকে ফোন করে, কথা বলে, গিফট দেয়- এমনটি আমি নিজেই স্বীকার করি। তাই হয়তো এতসব আলোচনা।’
মেয়েরা আমাকে পছন্দ করে বলেই তো আমার সঙ্গে যোগাযোগ করে। তবে আমার কোন প্রেম ও ভালোবাসার সম্পর্ক নেই।