এবার সত্যিই দেশে ফিরছেন শাকিব, ফুল দিয়ে বরণের অপেক্ষায় ভক্তরা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৪, ২০২২, ০৫:৩৯ পিএম

এবার সত্যিই দেশে ফিরছেন শাকিব, ফুল দিয়ে বরণের অপেক্ষায় ভক্তরা

দীর্ঘদিন যুক্তরাষ্ট্র অবস্থান করার পর ঢাকায় ফিরছেন সুপারস্টার শাকিব খান। সামনের সপ্তাহে দেশে ফিরছেন তিনি। এমন খবর বারবার ছড়ালেও আশাহত হতে হয়েছে ভক্তদের । এবার আর আশাহত হবে না ভক্তরা। ১৭ আগস্ট সকালে দেশে ফিরবেন শাকিব।

জানা গেছে, নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে স্থানীয় সময় ১৫ আগস্ট রাতে টার্কিশ এয়ার লায়েন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবেন শাকিব খান। ১৭ আগস্ট বাংলাদেশ সময় দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি।

dc64c15d-83a5-4d5c-a381-bb0beee37b9a

নিউ ইয়র্কে ডিনারের ছবি শাকিব খানের 

এ নিয়ে উচ্ছ্বসিত শাকিব ভক্তরা। এদিন বিমানবন্দরে শাকিবকে স্বাগত জানাতে হাজির থাকবেন তারা।  প্রিয় নায়ককে ফুল দিয়ে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন তারা। শাকিবের অফিসিয়াল ফেসবুক গ্রুপে সবাইকে নির্দিষ্ট তারিখে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে অনুরাগীরা তাতে সাড়াও দিচ্ছেন। জানাচ্ছেন, ঠিক সময়ে তারা পৌঁছে যাবেন বিমানবন্দরে।

7edee3fd-289e-42cf-8792-73db04e75e53প্রসঙ্গত, ২০২১ সালের ১২ নভেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন শাকিব। এক অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা ফেরার কথা থাকলেও দেশটিতে গ্রিন কার্ডের আবেদনের কারণে নির্দিষ্ট সময়ে দেশে ফেরা হয়নি তার। দেশে ফিরেই নিজের প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে। এছাড়াও সরকারি অনুদানপ্রাপ্ত  'মায়া' ছবির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

Link copied!