মিশন এক্সট্রিম দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীর। প্রায় তিন বছরের প্রতীক্ষার পর ছবিটি আজ (৩ ডিসেম্বর) সারা দেশে অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
জানা গেছে, ৫০টির মতো হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবু এই অল্প সংখ্যক হলকেই ঈদের আনন্দের মতো মনে করছেন তারা।
এদিকে গতকাল ২ ডিসেম্বর সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো৷ সেখানে সিনেমাটি দেখার পর এর গল্প, নির্মাণ ও শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেছেন আগত অতিথিরা। অনেকে মনে করছেন, ঢাকাই সিনেমার এই ক্রান্তিলগ্নে সাফল্যের সুবাতাস বয়ে আনবে 'মিশন এক্সট্রিম'।
ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। টাটা জানান, দেশের পাশাপাশি সিনেমাটি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ২৪টি হলে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে।