ওমর সানি ও মৌসুমীকে নিয়ে আলোচনা চলছে সব মহলেই। প্রতিদিনই আসছে নতুন খবর। চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে সুখের সংসারে ভাঙনের অভিযোগ তুলেছেন চিত্রনায়ক ওমর সানি। অন্যদিকে, এতদিন চুপচাপ থাকলেও এবার মুখ খুললেন মৌসুমী।
নিজের স্বামী ওমর সানির অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, “আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানেও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। তারপর বলবো ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।”
মৌসুমী বলেন, “কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে- উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমার আসলে... জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।”
এই অভিনেত্রী স্বামী ওমর সানিকে ‘ভাই’ সম্বোধন করে বলেন, “আমি মনে করি, এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটা কথা বলতে চাই, আমাকে ছোট করার মধ্যে আমাদের... যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানি ভাই কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।”