কপাল ভালো, এখনও কানে শুনতে পাচ্ছি: ক্রিস রক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ০৩:০৮ পিএম

কপাল ভালো, এখনও কানে শুনতে পাচ্ছি: ক্রিস রক

অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথের স্ত্রী, অভিনেত্রী জেডা পিঙ্কেট স্মিথের ন্যাড়া মাথা নিয়ে রসিকতা করেছিলেন কমেডিয়ান ক্রিস রক। অস্কার মঞ্চে সেদিন উইল স্মিথের হাতে চড় খেয়েছিলেন তিনি। সেই থেকে একের পর এক ঘটনা ঘটতে থাকে। হলিউড তারকা উইল স্মিথের নামের সাথে আলোচনায় আসে কৌতুকোভিনেতা ক্রিস রকের নাম।

অস্কারের পরই দেশে দেশে স্ট্যান্ডআপ কমেডি শো ‘ইগো ডেথ ওয়ার্ল্ড টুর’ শুরু করেছেন তিনি। চড়া দামে বিক্রি হতে থাকে তাঁর অনুষ্ঠানের টিকিট। সবাই যেন সেদিনের মজার ঘটনা তাঁর মুখ থেকে শুনতে অস্থির হয়ে তাঁর অনুষ্ঠানে যোগ দিতে শুরু করেন। রসিক রকও নিজের সেই খারাপ মুহূর্তটি নিয়ে নানা রকম মজা করছেন শোগুলোতে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘কপাল ভালো, এখন কানে শুনতে পাচ্ছি!’ বোঝাই যাচ্ছে, উইল স্মিথ কানে না মেরে গালে মেরেছেন বলে তাঁর প্রতি কিঞ্চিৎ কৃতজ্ঞ ক্রিস। আবার আরেক অনুষ্ঠানে উপহাস করে তিনি বলেন, ‘আগে টাকা দেন। নইলে ওই ঘটনা (উইলের চড়) নিয়ে কোনো কথা হবে না।’

Link copied!