করেfনায় আক্রান্ত অভিনেত্রী শুভশ্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২১, ০৪:২৩ পিএম

করেfনায় আক্রান্ত অভিনেত্রী শুভশ্রী

করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। শুভশ্রী করোনায় আক্রান্ত হওয়ায় মায়ের  কাছ থেকে সরিয়ে  রাখা হয়েছে তার ছোট ইউভানকে।

শুভশ্রী লিখেছেন, 'আমি করোনা পজিটিভ। আমার ছেলে ইউভান সুরক্ষিত রয়েছে। আপাতত ও কেয়ারটেকারের কাছে রয়েছে। রাজ থাকছে ব্যারাকপুরে। আমি বাড়িতেই কোয়ারেন্টাইন থাকছি।' এদিন নিজের ভক্তদের সচেতন করেন শুভ্রশ্রী। তিনি বলেন, সমস্ত ধরনের সুরক্ষাবিধি মেনে চলুন। ভাইরাস ফিরে এসেছে। সকলে সুরক্ষিত থাকুন।’

শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী এবারে বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর আসন থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়ছেন। তিনি গত বছর  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

Link copied!