করোনার টিকা নিলেন তাহসান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০২:৩১ পিএম

করোনার টিকা নিলেন তাহসান

আজ বুধবার টিকা নিয়েছেন তাহসান রহমান খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে ছবি শেয়ার করেছেন তাহসান। যেখানে তাকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিতে দেখা যায়। ছবির একটিতে তাহসানকে মেডিক্যাল টেকনোলজিস্টদের সাথে দেখা যায়। তাহসানের সঙ্গে বেশ হাসিমুখে পোজ দিয়েছেন তারা।

ফ্রন্টলাইন হিরোদের ধন্যবাদ জানিয়ে তাহসান লিখেছেন, 'আপনাদের অনবদ্য আত্মত্যাগের জন্য ধন্যবাদ আমাদের সম্মুখসারির যোদ্ধারা।'

মহামারি করোনা মোকাবিলায় অবেশেষে টিকার সন্ধান পেয়েছে পৃথিবীর মানুষ। এরইমধ্যে টিকা তৈরিও হয়ে গেছে। বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচিও। পিছিয়ে নেই বাংলাদেশও। কয়েক সপ্তাহ আগেই দেশে এসেছে করোনার টিকা। করোনাভাইরাস মোকাবেলায় সারাদেশে গণটিকা কার্যক্রম শুরুর পর মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। টিকা গ্রহণও করছেন নানা পেশা-শ্রেণির মানুষেরা।

এরই মধ্যে জেমস, সুবর্ণা মোস্তফার মতো তারকারা ভ্যাকসিন গ্রহণ করেছেন। অভিনেত্রী তারিন, অভিনেত্রী তানিয়া, ইন্তেখাব দিনার, সুমাইয়া শিমু, তানভিন সুইটি, সাইমন সাদিক, নির্মাতা শিহাব শাহীন, সংগীতশিল্পী এলিটা করিম, সংগীতশিল্পী কোনাল, দীপা খন্দকার, সাজু খাদেম, মিলি বাশারসহ ছোট বড় পর্দার তারকারা টিকা কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

Link copied!