করোনায় হয়নি জাতীয় চলচ্চিত্র দিবসের উৎসব

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২১, ০৪:৩০ পিএম

করোনায় হয়নি জাতীয় চলচ্চিত্র দিবসের উৎসব

৩রা এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। ১৯৫৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। যাত্রার শুরুতে ‘পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’ নাম থাকলেও পরবর্তীতে ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’ বা ‘বিএফডিসি’ নামে পরিচিতি পেয়েছে।  ফলে ২০১২ সাল থেকে প্রতি বছর ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে উযযাপন করা হয়।

প্রতিবছরই এফডিসিতে স্মরণিকা প্রকাশ, লাইভ টক শো, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা করা হয় চলচ্চিত্র দিবসে। এছাড়াও চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ ঢাকাই সিনেমার সব সংগঠন মিলে একসঙ্গে উৎযাপন করে দিবসটি।

অন্যান্য বছর এই দিনকে ঘিরে অনেক আয়োজন থাকলেও করোনা পরিস্থিতির কারনে গত বছরের মতো এবছরও উদযাপন করা হচ্ছে না দিবসটি। বিষয়টি মিশ্চিত করেছেন এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া। তিনি দ্য রিপোর্টকে জানিয়েছেন, ‘করোনা পরিস্থিতির জন্য আমরা সকল পরিকল্পনা বাতিল করেছি। যেহেতু সরকার কতৃক নির্দেশনা এসেছে বেশি মানুষ এক্ত্রিত না হওয়ার জন্য, তাই আমরা সেই বিষয়টি মেনে আজকের তেমন কোন আয়োজন করিনি।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে সচেতনতা আগে। তবে যেহেতু একটি বিশেষ দিন আজকে তাই পুরো এফডিসিকে আমরা সাজিয়েছি। সকালে বঙ্গবন্ধুর স্মৃতিচারণে শ্রদ্ধা জানিয়েছি।’ 

Link copied!