সাত দশক পর শনিবার ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে বসেছেন রাজা তৃতীয় চার্লস। রানির মৃত্যুর আট মাস পর ৬ মে লন্ডনের ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরেন তিনি। রাজা তৃতীয় চার্লসের এই সিংহাসন আরোহন আরও রঙ্গিন করতে জাকজমকভাবে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান-করোনেশন কনসার্ট।

বাংলাদেশে সময় রবিবার দিবাগত রাত ২টায় শুরু হচ্ছে এই চোখ ধাধানো কনসার্ট। বিখ্যাত উইন্ডসর ক্যাসেলের পূর্ব লনে ২০ হাজার মানুষের সমাগমে জমকালো এই কনসার্ট উপস্থিত থাকবেন হলিউড, বলিউডসহ বিশ্বের খ্যাতিমান তারকারা।
এই প্রথমবারের মতো মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া রাজকীয় কনসার্ট সঞ্চালনা করবেন হিউ বোনভিল। সংগীত পরিবেশন করবেন মার্কিন পপ সংগীতশিল্পী কেটি পেরি ও লিওনেল রিচি, ইতালীয় সংগীতশিল্পী আন্দ্রেয়া বোসেলি ও ওয়েলসের সংগীতশিল্পী স্যার ব্রাইন টেরফেল।
রাজকীয় কনসার্টে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন হলিউড তারকা টম ক্রুজ, ডেম জিন কলিনস ও স্যার টম জোনস। তবে সশরীরে থাকবেন বলিউড পাড়ার একমাত্র প্রতিনিধি সোনম কাপুর। কমনওয়েলথ ভার্চুয়াল গায়কদলকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত হবেন অনিলকন্যা।
করোনেশন কনসার্টে থাকবে টেলিভিশন সিরিজ ‘স্ট্রিক্টলি কাম ড্যান্সিং’র প্রাক্তন ড্যান্সার দক্ষিণ আফ্রিকার ওটি মাবুসসহ পপগ্রুপ টেক দ্যাট, মিউজিক্যাল গ্রুপ দ্য পুসিক্যাট ডলসের পরিবেশনা।
এছাড়া, এছাড়া, ব্রিটিশ সংগীতশিল্পী পালোমা ফেইথ, অলি মুরস, প্রবীণ রক গিটারিস্ট স্টিভ উইনউড, চীনা পিয়ানোবাদক ল্যাং ল্যাং, নাইজেরিয়ান শিল্পী তিওয়া স্যাভেজ, ডিজে পেট টং এবং টেলিভিশন ট্যালেন্ট শো বিজয়ী লুসির পারফর্ম করবেন।
রাজকীয় এই কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে বিবিসি টেলিভিশন ও বিবিসি রেডিও।