কাজেই সব আনন্দ, সন্তানসম্ভবা হয়েও অবসর নেই আলিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২২, ০৫:৫২ পিএম

কাজেই সব আনন্দ, সন্তানসম্ভবা হয়েও অবসর নেই আলিয়ার

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট বিয়ের দুই মাসের মাথায় সুখবর দেন সন্তানসম্ভবা তিনি। একদিকে গর্ভে প্রথম সন্তান, অন্যদিকে হলিউডে প্রথম কাজ। কাজের যেন ফুসরত নেই। কিন্তু এই সময়ে প্রয়োজন বিশ্রাম । মাতৃত্বের সুখ উপভোগ করতে অভিনেত্রীরও নিজের প্রতি বিশেষ মনযোগ দেওয়া প্রয়োজন। কিন্তু এই অভিনেত্রীর সেই সুযোগ কোথায়? সামনেই মুক্তির অপেক্ষায় ‘ব্রহ্মাস্ত্র’। সেই সঙ্গে কয়েক দিন পরেই ওটিটিতে মুক্তি পেতে চলেছে আলিয়ার প্রথম ওয়েব সিরিজ ‘ডার্লিং’।

অন্তঃসত্ত্বা এই সময়টুকু কেমন কাটাচ্ছেন। তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয় এই অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় এত কাজ করছেন কী করে? আপনার ক্লান্ত লাগছে না? আলিয়ার স্পষ্ট জবাব, ‘‘আমি যদি সুস্থ, সবল থাকি, বিশ্রাম নেওয়ার কী প্রয়োজন? কাজ করে আমি আনন্দ পাই। আমার মন, আমার আত্মা সজীব ও চনমনে থাকে। আমি ১০০ বছর বয়স অবধি কাজ করতে চাই।’

সন্তান সম্ভাবনার এই সময়ে যে ভাবে কাজ করে চলেছেন আলিয়া, তাতে আগামী দিনে অন্য নায়িকাদের কাছেও তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন। অন্য দিকে, নতুন ছবির মুক্তি ও বাবা হওয়ার আনন্দে মেতে রয়েছেন রণবীরও।

বলিউডে কোটি দর্শকের মন জিতে নিয়ে বিশ্বের মঞ্চেও ভালই পারফর্ম করেছেন আলিয়া। আলিয়ার প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’ মুক্তি পাবে ৫ আগস্ট। জীবনে কত কিছুই যে একইসঙ্গে অনুভব করছেন অভিনেত্রী! সব মিলিয়ে একরাশ পুলক, উত্তেজনা আর আশঙ্কা তাঁর মনে পালা করে উঁকি দিয়ে যাচ্ছে। হাতের সব ছবির কাজ শেষ হলেও দায়িত্ব যেন বেড়েই চলেছে।

Link copied!