কোভিড পজিটিভ বলিউড অভিনেতা সুমিত ভ্যাস

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২১, ১২:৫৮ পিএম

কোভিড পজিটিভ বলিউড অভিনেতা সুমিত ভ্যাস

বলিউডে ক্রমাগত বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। সচেতন থেকেও করোনার থাবা থেকে রেহাই পাচ্ছেন না তারকারা। একের পর এক তারকারা আক্রান্ত হচ্ছেন করোনায়, এবং বেড়েই চলেছে সেই তালিকা। সেই তালিকায় যোগ হয়েছেন অভিনেতা সুমিত ভ্যাস। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

কোভিড পজিটিভ এই অভিনেতা তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'হ্যালো, বন্ধুরা আমার কোভিড-১৯ টেস্টের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি চিকিৎসকদের পরামর্শ অনুসারে ওষুধ খাচ্ছি এবং নিজেকে বাড়ির বন্দি রেখেছি। যদিও আমার উপসর্গগুলি খুব হালকা। তবে গত কয়েকদিনে আমার কাছাকাছি যারা এসেছেন তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি। নিরাপদে থাকুন এবং শীঘ্রই দেখা হবে।'

অভিনেতা সুমিত ভ্যাস ‘পার্মানেন্ট রুমমেটস’ সিনেমার মধ্য দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। তার স্ত্রী অভিনেত্রী একতা কল। সুমিত কোভিড পজিটিভ হলেও তার স্ত্রী এবং সন্তান সুস্থ্য আছেন। এছাড়া সম্প্রতি করোনায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছেন সোনু সুদ এবং অর্জুন রামপাল। এ তালিকায় আরও রয়েছেন, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, ভুমি পেডনেকর, কার্তিক আরিয়ান, ভিকি কৌশলসহ আরও অনেকেই।   

Link copied!