ক্যাট-ভিকিকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৬, ২০২২, ১০:৩১ পিএম

ক্যাট-ভিকিকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার জানিয়েছে, ভিকির অভিযোগের ভিত্তিতে মানবিন্দর সিং নামের এক যুবককে মুম্বাইয়ের সান্তাক্রুজ শহরতলীর একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জনপ্রিয় এই তারকা দম্পতিকে হুমকি দেওয়ার বিষয়টি খুব জটিল হয়ে ওঠার আগেই (২৫ জুলাই) গ্রেপ্তার করা হলো হুমকিদাতাকে। গ্রেপ্তার হওয়ার পর পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম মানবিন্দার সিং। তিনি উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা।

তিনি মূলত ক্যাটরিনা কাইফের ভক্ত। মুম্বাই চলচ্চিত্র ও টিভি সিরিজে কাজ পাওয়ার জন্য তিনি বেশ কিছুদিন ধরে চেষ্টা চালাচ্ছিলেন। এবং তার প্রিয় অভিনেত্রী ক্যাটরিনাকে বিয়েও করতে চেয়েছিলেন।

এ ছাড়া পুলিশ আরও জানায়, ‘বিগত কয়েক মাস ধরে তিনি সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনাকে মেসেজ পাঠিয়ে নানান ভাবে উত্ত্যক্ত করতেন। ক্যাটরিনার বিভিন্ন ছবিতে ফটোশপে এডিট করে নিজের ছবি জোড়া লাগিয়ে অভিনেত্রীকে ‘স্ত্রী’ বলে উল্লেখ করতেন।

এরপর ক্যাটরিনা-ভিকিকে প্রাণনাশের হুমকি দেন তিনি। এই মুহূর্তে মানবিন্দর পুলিশ হেফাজতে রাখা হয়েছে হুমকিদাতাকে।

Link copied!